ব্রেকিং নিউজঃ

পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, আপনাদের যাত্রা কেবল শুরু হয়েছে। যেতে হবে বহুদূর। দূরের পথ পাড়ি দিতে নিজেকে তৈরি করতে হবে।

প্রস্তুত করতে হবে। পেশার প্রতি একাগ্রতা, পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালন করতে হবে। বৃহস্পতিবার (৬ মে) পুলিশ সদর দফতরে তাদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকারের অন্যতম সংগঠন বাংলাদেশ পুলিশ। এ সংগঠনের সম্মান ও মর্যাদা রক্ষা করে কাজ করতে হবে।

পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। ইউনিটভিত্তিক কর্মকর্তাদের ব্যাজ পরিধান অনুষ্ঠানে আইজিপি এবং সংশ্লিষ্ট ইউনিটের প্রধান হিসেবে যথাক্রমে অতিরিক্ত আইজি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্তি আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান এবং এসবি প্রধান মনিরুল ইসলাম ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (অর্থ) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (এইচআরএম) মাজহারুল ইসলাম, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930