ব্রেকিং নিউজঃ

মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের টানা তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ মে) এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি। বিষয়টি সংবাদমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার জীবন।

তিনি জানান, পশ্চিমবঙ্গ রাজ্যের টানা তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯২ আসনের নির্বাচনে ২১৩টি আসনে জিতেছে মমতার দল তৃণমূল কংগ্রেস। জয়ের পর গত বুধবার (৫ মে) বেলা সোয়া ১১টার দিকে রাজভবনে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930