ব্রেকিং নিউজঃ

কিছুক্ষণের মধ্যেই বসছে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড

রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনার জন্য কিছুক্ষণের মধ্যেই বসছে মেডিকেল বোর্ড।

মঙ্গলবার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানান।

তিনি বলেন, ম্যাডামের অবস্থা আলহামদুলিল্লাহ। উনার পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্টগুলো নিয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ড দুপুরে বসছেন। এরপর সব কিছু জানানো হবে।

সোমবার সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

গত ২৭ এপ্রিল এভারকেয়ারে ভর্তির পরদিনই তার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এই মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক এজেডেএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন রয়েছেন।এর আগে ১১ এপ্রিল করোনা ধরা পড়ে খালেদা জিয়ার।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930