ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাচ্ছে আরও ৫৩ হাজার পরিবার

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিসহ পাকা ঘর পাবে আরও ৫৩ হাজার ৫০০ গৃহহীন ও ভূমিহীন পরিবার। আগামী জুনে এ ঘর হস্তান্তর করা হবে।

সোমবার (৩ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চলমান গৃহনির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও প্রকল্প পরিচালক মো. মাহাবুব হোসেন।

এ সময় ভিডিও কনফারেন্সর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত ছিলেন সব বিভাগীয় কমিশনারসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

আহমেদ কায়কাউস গৃহনির্মাণের ক্ষেত্রে গুণগত মান যাতে বজায় থাকে সেদিকে সজাগ থাকতে সবাইকে নির্দেশ দেন।তিনি বলেন, সঠিক লোক যাতে ঘর পায় তাও নিশ্চিত করতে হবে।

এর আগে গত ২৩ জানুয়ারি ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম ধাপে সারা দেশের ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমি ও ঘর দেওয়া হয়।একসঙ্গে একক গৃহ ও ব্যারাকে মোট ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি এবং ঘর দেওয়ার ঘটনা বিশ্বে এটাই প্রথম।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930