ব্রেকিং নিউজঃ

মালয়েশিয়া যেতে দূতাবাসের ছাড়পত্র-নোটিশ লাগবে না

মালয়েশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে দূতাবাসের ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগবে না বলে জানিয়েছে দেশটির ঢাকার দূতাবাস।

আগামী শনিবার (১ মে) থেকে এ নিয়ম কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মালয়েশিয়ান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি শুরুর পর থেকে মালয়েশিয়ায় যেতে ভিসার পাশাপাশি দূতাবাস থেকে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগত।

আগামী শনিবার (১ মে) থেকে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ আর লাগছে না।

তবে দেশটিতে প্রবেশে করোনা সনদ দেখানোর পাশাপাশি কোয়ারেন্টাইন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দূতাবাস।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930