ব্রেকিং নিউজঃ

চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত ৪ শ্রমিকের পরিচয় পাওয়া গেছে

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন প্রর্যন্ত চারজন নিহত হবার খবর পাওয়া গেছে।

এঘটনায় আহতের সংখ্যা বেড়ে দারিয়েছে ৩২ এ।

শনিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার পর বেতনভাতা নিয়ে অসন্তোষ থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত বেশ কয়েকজনকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহতদের পরিচয়: নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪) ও মো. রাহাত (২৪)।

এদিকে, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেছেন, বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ চলছিল।

সকালে শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র বলছে, সংঘর্ষের একপর্যায়ে পুলিশ গুলি চালায়।এতে কমপক্ষে ২৫ জনের মতো আহত হয়েছেন।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ২০১৬ সালের এপ্রিলে একই বিদ্যুৎকেন্দ্র নিয়ে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘাতে ছয়জন নিহত হন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930