ব্রেকিং নিউজঃ

হেফাজতের নায়েবে আমিরকে গ্রেফতার করা হয়েছে

হেফাজতে ইসলামের নায়েবে আমির ও জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেফতার করা হয়েছে।

হেফাজতে ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, হেফাজতে ইসলামের নায়েবে আমির ও জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী গ্রেপ্তার।

এর আগে ইফতারের কিছুক্ষণ আগে হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাযি সাহেব কে বাসার সামনে থেকে তুলে নিয়ে যায় সাদাপোষাকধারীরা। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেফতার দেখায়।

এ নিয়ে গত তিন দিনে হেফাজতের পাঁচ কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করলো পুলিশ।

সোমবার মধ্যরাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করে ডিবি। চট্টগ্রামের হাটহাজারী থেকে র‍্যাব ও ডিবির যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

একই দিন রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হেফাজতের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার সন্ধায় গ্রেফতার হলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী।

সবশেষ বুধবার রাতে হেফাজতের নায়েবে আমির মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031