খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো রয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
এর আগে দুপুরে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান ব্যক্তিগত চিকিৎসক দল।
