২০ এপ্রিল পর্যন্ত ফ্লাইট বন্ধ
করোনা প্রকোপের কারণে ৭দিনের শিথিল লকডাউন শেষ হচ্ছে আজ (১১ এপ্রিল)।এরপর ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হবে।বিগত এক সপ্তাহ বন্ধ ছিল দেশের ভেতরে আকাশপথ। প্রশ্ন ছিল কঠোর লকডাউনের আগের দুদিন ১২ ও ১৩ এপ্রিল কী হবে। বেবিচক জানিয়েছে এ দুদিনসহ কঠোর লকডাউনে ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে অভ্যন্তরীণ সব ফ্লাইট। তবে সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারির পর আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হতে পারে।
রোববার (১১ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর।
একইসঙ্গে কঠোর লকডাউনের সময় আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ হতে পারে।এ সংক্রান্ত সুপারিশ প্রধানমন্ত্রী অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে।
