গৃহকর্মীসহ ৯জন করোনায় আক্রান্ত, খালেদার জন্য কেবিন বুকিং
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।এছাড়া তার গৃহকর্মী ফাতেমাসহ আরও ৯ জন করোনা আক্রান্ত বলেও জানিয়েছেন খালোদার ভাগ্নে ডা. মামুন।
রোববার (১০ এপ্রিল) খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাবেক এ প্রধানমন্ত্রীকে দেখে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মানুন জানান, খালেদা জিয়ার কোনো উপসর্গ নেই। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ ৯ জন করোনা আক্রান্ত হওয়ায় তারও পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তা জনিত কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।
তিনি আরও জানান, খালেদা জিয়ার কোনো উপসর্গ না থাকলেও পরবর্তী সময়ে কিছু ঘটলে তার চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে কেবিন বুকিং করে রাখা হয়েছে।এর আগে শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে আইসিডিডিআরবির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করা হয়। রোববার তার রিপোর্ট পজিটিভ আসে।
