ব্রেকিং নিউজঃ

দেশে লাফিয়ে বাড়ছে মৃত্যু, আরও ৬৩ প্রাণহানি

করোনাভাইরাসে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জন মারা গেছেন। এই সময়ে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৪৬২ জন।

শুক্রবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত এক দিনে আরও ৭ হাজার ৪৬২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত ৬৩ জনকে নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৯ হাজার ৫৮৪ জনে।

গত একদিনে সেরে উঠেছেন ৩ হাজার ৫১১ জন। তাদের নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৩ শতাংশের বেশি।

গতকাল বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু হয়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930