ব্রেকিং নিউজঃ

ভারত থেকে নিউজিল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা

ভারতে করোনা পরস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। বুধবার (৭ এপ্রিল) প্রথমবারের মতো সংক্রমণ শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২৫ হাজার।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে গেল বছরের করোনা প্রতিরোধে সফল দেশ নিউজিল্যান্ডের ওপরে।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) নিউজিল্যান্ড সীমান্তে ২৩ জনের দেহে নতুন ধরনের করোনাভাইরাস পাওয়া গেছে। আর এই ২৩ জনের মধ্যে ১৭ জনই ভারতের নাগরিক। এই ঘটনার পর ভারত থেকে সব ভ্রমণকারীকে নিউজিল্যান্ডে প্রবেশ নিষিদ্ধ করলো জাসিন্ডা আরডার্নের সরকার।

নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়, আগামী দুই সপ্তাহ ভারত থেকে কেউ নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে না। এমনকি নিজ দেশের নাগরিকরাও নয়।

দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ভারত থেকে পর্যটকদের নিউজিল্যান্ডে প্রবেশ আপাতত স্থগিত করেছি। ১১ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930