ব্রেকিং নিউজঃ

প্রধান বিচারপতি টিকার দ্বিতীয় ডোজ নিলেন

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

এ সময় প্রধান বিচারপতির স্ত্রীও টিকার দ্বিতীয় ডোজ নেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার সহধর্মিণী টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। সেদিন প্রধান বিচারপতি ছাড়াও সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31