ব্রেকিং নিউজঃ

সফরে গিয়ে মোদি বাংলাদেশে দা”ঙ্গা লাগিয়েছেন : মমতা

সফরে গিয়ে মোদি বাংলাদেশে দাঙ্গা লাগিয়েছেন।ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বাংলাদেশ সফরে এসে দাঙ্গা সৃষ্টি করেছে বলে মন্ত্যব করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার হুগলির খানাকুলে নির্বাচনি প্রচার সভায় দেওয়া বক্তৃতায় এই অভিযোগ করেন তিনি।

সংবাদমাধ্যম প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মমতা বলেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ রোজ এখানে এসে মিথ্যা কথা বলে যাচ্ছে।

দিল্লিতে ৬ বছর থেকেও বাংলার জন্যে একটা কাজও করেনি। কৃষকদের নাকি টাকা পাঠাবে, আমরা তো কৃষকদের লিস্ট পাঠিয়ে দিয়েছি।ওরা আসলে ভালো নাটক করতে পারে।

আগে খুন করবে তারপর চোখের জল ফেলবে। বাংলাদেশ গেল, দাঙ্গা বাধালো। রোজ অমিত শাহ পুলিশ অফিসার চেঞ্জ করেছে।

আলিপুরদুয়ার, চন্দননগর বদল করল। এরা বদল হল কেন? এরা দেখতে খারাপ? এরা চলতে পারেনা? এরা বাংলার গর্ব। ৫০ আসন পাবেনা তোমরা।

প্রথম দু’দফার ভোটের পরই বিজেপি নেতারা দাবি করে আসছেন, ৬০ আসনের মধ্যে ৫০ আসন পাবেনই তারা।

রবিবার বিজেপির সেই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। বলেছেন, আগে তো ৫০টা আসনে জেতো, তারপর ২৯৪-এর কথা বলো।

প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ২৬ মার্চ তারিখে ঢাকা সফরে আসেন ভারতীয় প্রধানমন্ত্রী।

তার দুই দিনের সফরের আগে-পরে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে হেফাজতে ইসলাম।

সূত্র ইনসাফ

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930