ব্রেকিং নিউজঃ

শুক্রবারের কর্মসূচি নিয়ে হেফাজতের নতুন নির্দেশনা

হেফাজতে ইসলামের ডাকা শুক্রবারের (২ এপ্রিল) বিক্ষোভ কর্মসূচিতে কোথাও কোনো ধরনের মিছিল হবে না বলে নির্দেশনা দিয়েছেন সংগঠনটির আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া সন্ধ্যা ৬টা নাগাদ সামাজিক যোগাযোগমাধ্যম হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে তাদের নিজস্ব ফেসবুক পেইজে বিক্ষোভ কর্মসূচি সংক্রান্ত একটি আপডেট দেয়া হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করার নির্দেশনার পাশাপাশি আরও দুটি সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সেগুলো মধ্য একটি হলো-কোথাও কোনো সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না। অন্যটি হচ্ছে- নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930