ব্রেকিং নিউজঃ

করোনায় আক্রান্ত আবুল হায়াত ও আফসানা মিমি

করোনায় আক্রান্ত হলেন দেশের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও সাহিত্যিক আবুল হায়াত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অভিনেতার মেয়ে নাতাশা হায়াত তথ্যটি নিশ্চিত করেছেন৷

তিনি জানান, গতকাল ৩১ মার্চ রাত থেকে হাসপাতালে আছেন আবুল হায়াত৷ বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল৷ তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন।

নাতাশা বলেন, তার বাবার জন্য জরুরি ভিত্তিতে এ পজিটিভ গ্রুপের প্লাজমা প্রয়োজন৷ তিন সপ্তাহ আগে করোনা থেকে সুস্থ হয়েছেন এমন ব্যাক্তিদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

সেইসঙ্গে তিনি জানান, এ মুহূর্তে তার পরিবারের সবাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন৷ তাই কোনো কারণে তাকে বা পরিবারের সদস্যদের ফোন অথবা ম্যাসেঞ্জারে কোনো তথ্যের জন্য বিরক্ত না করতেও অনুরোধ জানিয়েছেন।

বাবার জন্য দোয়া চেয়ে নাতাশা বলেন, ‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন৷ তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

এদিকে দেশের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি করোনায় আক্রান্ত হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় বহস্পতিবার (১ এপ্রিল) এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার পারিবারিক ঘনিষ্টজন সাংবাদিক নজরুল সৈয়দ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আফসানা মিমির শরীর খারাপ হওয়ায় গত সপ্তাহে তার করোনার পরীক্ষা করা হয়। রিপোর্টে ‘কোভিড-১৯’ পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেটেড ছিলেন।

নজরুল আরও বলেন, ‘তিনি এই মুহূর্তে ভালোই আছেন। তবে কাশিতে সমস্যা হচ্ছিল। উন্নতি হচ্ছে না বলেই আজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাছাড়া হাসপাতালে সিট পাওয়াও তো এখন মুশকিল। করোনার সংক্রমণ বেড়েছে। আজ হাসপাতালে খোঁজ নিয়ে একটি সিট খালি আছে খবর পেয়ে তাকে ভর্তি করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।’

অভিনয় ও নির্মাণের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদেও দায়িত্ব পালন করছেন আফসানা মিমি। তিন বছরের জন্য তাকে এই পদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930