ব্রেকিং নিউজঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রর ভিসা বাতিল চাইলেন: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করে পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী।

শনিবার (২৭ মার্চ) রাজ্যের খড়গপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে নির্বাচন চলছে। আর তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) বাংলাদেশে গেছেন এবং বাংলার বিষয়ে বক্তৃতা করছেন। এটি পুরোপুরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’

তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, ‘২০১৯ সালে লোকসভার নির্বাচনে আমাদের সমাবেশে বাংলাদেশি একজন অভিনেতা অংশ নিয়েছিলেন। বিজেপি সেই সময় বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে এবং তার ভিসা বাতিল করে।

এখানে যখন ভোট চলছে, তখন আপনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) জনগণের একাংশের ভোট চাইতে বাংলাদেশে গেছেন। তাহলে কেন আপনার ভিসা বাতিল হবে না? আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবো।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনেক সময় তারা বলেন, মমতা বাংলাদেশ থেকে লোকজন আনছেন এবং অনুপ্রবেশ করাচ্ছেন। কিন্তু তিনি (নরেন্দ্র মোদি) ভোটের মার্কেটিং করার জন্য বাংলাদেশে গেছেন।’

এর আগে শনিবার সকালে মতুয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান বাংলাদেশের ওড়াকান্দিতে একটি মন্দিরে নরেন্দ্র মোদির পুজার কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু মতুয়া সম্প্রদায়ের শত শত মানুষ ওড়াকান্দিতে বসবাস করেন। এই সম্প্রদায়ের তিন কোটির বেশি মানুষের আবাস পশ্চিমবঙ্গ; যেখানে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ক্রীড়ানক হতে পারেন তারা।

সকালে মমতা বলেন, ‘আমি এখানে কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। তারা ভাবতেও পারেননি যে, ভারতের প্রধানমন্ত্রী ওড়াকান্দি সফর করবেন।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের আট দফার নির্বাচনের প্রথম দফার ভোট শনিবার সকালে শুরু হয়েছে। এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস মিলেছে বেশ কিছু জনমত জরিপে। আগামী ২ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930