ব্রেকিং নিউজঃ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর এ ভাষণ একযোগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশন সম্প্রচার করবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় পর্যায়ে দশ দিনব্যাপী অনুষ্ঠান ২৬ মার্চ পর্যন্ত চলবে।

দশ দিনব্যাপী এই আয়োজনের মূল থিম ‘মুজিব চিরন্তন’।

আজ ২৫ মার্চের আয়োজনে রয়েছে ‘গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রা’।

এদিন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং স্যু-কুয়েন এবং তাকাশি হাওয়াকাওয়ার পুত্র ওসামু হাওয়াকাওয়া শুভেচ্ছা বার্তা দেবেন।

২৬ মার্চ আয়োজন ‘স্বাধীনতার ৫০ বছর ও অগ্রগতির সুবর্ণরেখা’।

এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন। পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031