ব্রেকিং নিউজঃ

করোনার অজুহাতে শবে বরাত পালনে নিষেধাজ্ঞা আরোপ করল ভারত

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির অজুহাতে ভারতে মুসলিমদের শবে বরাত পালনে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

হোলি এবং নবরাত্রি উৎসব পালনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের কভিড পরীক্ষা করার নির্দেশনা দিয়েছে দিল্লি সরকার।

শুধু তাই নয়, প্রকাশ্যে শবে বরাত, বাজার, শপিং মল এবং জনবহুল এলাকাগুলোতে বিশেষ ভাবে নজরদারি চালানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিড় হয় এমন বেসরকারি বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের কোভিড পরীক্ষা করা হবে। যে সব রাজ্যে সংক্রমণ বেশি, সেই সব রাজ্য থেকে আগত যাত্রীদেরও এই পরীক্ষা করা হবে।

সমস্ত জেলা প্রশাসন এবং পুলিশকে এ ব্যাপারে সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে।

ভারতে এ পর্যন্ত মোট ১ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৫৮ জন সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে দেশটিতে প্রাণ কেড়েছে ১ লাখ ৬০ হাজার ৪৪১ জনের।

সুত্র: ইনসাফ ২৪

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930