ব্রেকিং নিউজঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ বাতিলের আহ্বান হেফাজতে ইসলামের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ বাতিলের আহ্বান হেফাজতে ইসলামের বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্ম শতবর্ষের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সরকার যে আমন্ত্রণ জানিয়েছে, তা বাতিল করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার ঢাকায় একটি সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি।

লিখিত বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা জুনায়েদ আল হাবিব বলেন, ”স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনে এমন কাউকে বাংলাদেশে নিয়ে আসা উচিত হবে না, যাকে এদেশের মানুষ চায় না বা যার আগমন এদেশের মানুষকে আহত করবে।

কারণ নরেন্দ্র মোদী একজন মুসলিম বিদ্বেষী হিসাবে সারা বিশ্বে পরিচিত। তিনি ভারতে ঘটা মুসলিম বিরোধী একাধিক সহিংস ঘটনার জন্য নরেন্দ্র মোদীর ভূমিকা রয়েছে বলে দাবি করেন।

এসব কারণে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনে নরেন্দ্র মোদী আসুক, সেটা চায় না না হেফাজতে ইসলাম।

”আমরা দেশের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টের প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশ সরকারের নিকট নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ বাতিলের আহ্বান জানাই,” বলছেন হেফাজতে ইসলামের এই নেতা।

ঈমানী দায়িত্ব হিসাবে নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন।

এই সময় তার সঙ্গে মঞ্চে বসে ছিলেন হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী, মামুনুল হকসহ অন্যান্য নেতারা।

তবে তিনি বলেন, হেফাজতে ইসলামের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে রাজপথে কোন মিছিল বা সরাসরি সংঘাতমূলক কোন পদক্ষেপ তারা নেবেন না।

আগামী ২৬শে মার্চ দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

নরেন্দ্র মোদী সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন ২০১৫ সালের জুন মাসে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930