ব্রেকিং নিউজঃ

দুদিনের সফরে বাংলাদেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

২৬ ও ২৭ মার্চ দুদিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবেন। মুজিববর্ষ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এ সফর করবেন।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

সেখানে বলা হয়েছে, এর আগে সর্বশেষ ২০১৫ সালে নরেন্দ্র মোদি বাংলাদেশে সফরে এসেছিলেন।

এবার তিনটি উপলক্ষ্যকে সামনে রেখে তিনি বাংলাদেশে সফর করছেন।

এগুলো হলো- মুজিববর্ষ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

এ সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন তিনি।

এছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930