ভাঙা পা নিয়ে ঘুরবো সারা বাংলায়, হাজরার সমাবেশ থেকে মমতার রণহুঙ্কার
ডাক্তারদের সতর্কবার্তা মানলেন না। রোববার নন্দীগ্রাম দিবসে কলকাতার মেয়ো রোড থেকে হুইল চেয়ারে করে পদযাত্রায় মমতা অংশ নিলেন।
হাজরায় এক জনসমাবেশ থেকে বললেন, তিনি ভাঙা পা নিয়ে বাংলায় ঘুরবেন। বিজেপিকে বাংলা ছাড়া করবেন।
একই সঙ্গে তিনি বলেন, এবার আসল খেলা হবে। মমতা বলেন, চিকিৎসকদের নিষেধ অমান্য করে তিনি পথে নেমেছেন।
কারণ বাংলার মানুষের স্বার্থে তিনি জীবন উৎসর্গ করতে পারেন। হাজরার সভাস্থল থেকে তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডে চলে যান।
সেখান থেকে দুর্গাপুর। দুর্গাপুর থেকে সোমবার পুরুলিয়ায় যাবেন। মঙ্গলবার বাঁকুড়ায় তিনটি জনসভায় অংশ নেবেন।
অর্থাৎ নন্দীগ্রামে আহত হলেও মমতা তাকে আমল দিচ্ছেন না।
নিজেকে তিনি খোঁচা খাওয়া বাঘের সঙ্গে তুলনা করে বলেন, আমাকে চক্রান্ত করে দমিয়ে রাখা যাবে না। আমি এগিয়ে যাবোই।
