ব্রেকিং নিউজঃ

দীঘিকে ‘দুই পয়সার মেয়ে’ বললেন ঝন্টু

তুমি আছো তুমি নেই’ ছবি নিয়ে ফের দীঘিকে নিয়ে কথা বললেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

তিনি গতকাল একটি সাক্ষাৎকারে বলেছেন, দুই পয়সার দাম নেই ওই মেয়ের। দুই পয়সার না হলে নিজের সিনেমা নিয়ে এমন মন্তব্য করত না।

একজন শিল্পীকে ‘দুই পয়সার মেয়ে’ বলা কি শোভনীয়? তাকে এমন প্রশ্ন করা হলে, তিনি বলেন, অবশ্যই শোভনীয়।

যে নায়িকা সিনেমা মুক্তির আগেই এর ট্রেলার তার ভালো লাগে নাই, ছবি মানহীন, কেউ দেখবে না এসব মন্তব্য করে তার দাম দুই পয়সাও নয়।

দীঘিই পৃথিবীর একমাত্র অভিনেত্রী যে নিজের ছবি মুক্তির আগে এমন বাজে মন্তব্য করেছে।

এর আগে, নায়িকা দীঘি, তার বাবা সুব্রত চক্রবর্তী ও মামার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বলে দাবি করেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

উল্লেখ্য, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর ছবি ‘তুমি আছো তুমি নেই’-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়।

দর্শকরা মানহীন গল্প ও নির্মাণের অদক্ষতার অভিযোগ তুলেছেন এর ট্রেলার নিয়ে।

সমালোচিত হন দীঘিও।এতে বিব্রত হয়ে দীঘি গণমাধ্যমে দাবি করেন, ছবিটি বেশ মানহীন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930