ব্রেকিং নিউজঃ

মমতার জন্য কাঁদলেন মিমি

নির্বাচনী প্রচারণায় যেয়ে আহত হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বৃহস্পতিবার সেখানেই তাকে দেখতে গিয়ে কেঁদে ফেলেছেন তারকা-সাংসদ মিমি চক্রবর্তীর।

হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথার সময় কেঁদে ফেলেছেন এই অভিনেত্রী।

তিনি চান এই মুহূর্তে মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন। তার মতো এই প্রার্থনা যেন সবাই করেন, অনুরোধ জানালেন অভিনেত্রী।

তার ভাষায়, দিদির জন্যই তো পুরো বাংলা। আজ তিনিই হাসপাতালে আছেন। এটা আমাদের কারোরই ভালো লাগছে না।

পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মিমি যখন হাসপাতালে মমতার পাশে, তখন মুখ্যমন্ত্রীর আর এক ‘অভিনেত্রী মেয়ে’ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন বাঁকুড়ায়।

সেখানে বিধানসভা নির্বাচনে লড়ছেন তিনি। প্রচারের পাশাপাশি উপোস করে মুখ্যমন্ত্রীর নামে পূঁজা দিয়েছেন স্থানীয় এক্তেশ্বর মন্দিরে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ার করে লেখেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় বাঁকুড়ার মা-বোনেদের নিয়ে এক্তেশ্বর ধামে পূঁজা নিবেদন…।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930