ব্রেকিং নিউজঃ

কয়েকজন দাঁড়িয়ে বললেই আইন বাতিল হবে-তা কিন্তু নয়: তথ্যমন্ত্রী

গ্রেপ্তার হওয়ার পর কারাগারে মৃত্যুবরণের কারণে যদি আইন বাতিল করতে হয়, তাহলে তো বাংলাদেশে সব আইন বাতিল করার কথা আসে। কারণ অন্যান্য আইনেও মানুষ গ্রেপ্তার হয় এবং কারাগারে নানা কারণে মৃত্যু হয়।কথাগুলো বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছন মাহমুদ।

বৃহস্পতিবার (৪ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

নাগরিক সমাজ থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের যে আল্টিমেটাম বিষয়ে তিনি বলেন, উনারা কয়েকজন নাগরিক মিলে এটা বলেছেন, বাংলাদেশে আরও বহু নাগরিক আছে।

হাছান মাহমুদ বলেন, নাগরিক বলতে শুধু কয়েকজন যারা বক্তৃতা করেছেন, যারা সব সময় সরকারের বিরুদ্ধে বক্তৃতা করেন তাদেরকে বুঝায় না। বাংলাদেশে আর বহু সুশীল সমাজের প্রতিনিধি আছে- হাজার হাজার লক্ষ লক্ষ, আরও বহু নাগরিক আছে।

কয়েকজন দাঁড়িয়ে, যারা প্রেস ক্লাবের সামনে সরকারের বিরুদ্ধে সবসময় বক্তব্য রাখেন। তারা দাঁড়িয়ে বললে সেটিই করতে হবে-তা কিন্তু নয়।

তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মানুষের ডিজিটাল নিরাপত্তা দেয়ার জন্য। যখন এই ডিজিটাল বিষয়টা ছিলো না, তখন আইনের প্রয়োগও ছিলো না। যখন ডিজিটাল বিষয়টা এসেছে তখন ডিজিটাল নিরাপত্তার বিষয়টা এসেছে।

এ ধরনের আইন ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এই আইনের বলে সেখানেও শাস্তি হচ্ছে এবং গ্রেপ্তার হচ্ছে। তবে এই আইনের যাতে অপপ্রয়োগ না হয়, সেজন্য আছি এবং সতর্ক থাকবো।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31