ব্রেকিং নিউজঃ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। এবার বলিউডের ভার্সেটাইল এই অভিনেত্রীর ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরো একটি অধ্যায়। সম্প্রতি আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। টিজারটি মুক্তির পর থেকেই আলিয়ার লুক নিয়ে দর্শক মহলে বেশ প্রশংসিত হয়।

তাই আলিয়ার জন্য সপ্তাহটা বেশ ভালো ছিল। তবে অভিনয়ের পাশাপাশি আলিয়া এবার নতুন পেশায় যুক্ত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানান তিনি।

আলিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার নতুন প্রজেক্ট নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তবে এটি কোনো সিনেমার কাজ না। নতুন প্রোডাকশন হাউস খুলেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তিনি। আলিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার প্রোডাকশন হাউসের একটি ছবি শেয়ার করেন।

ছবিতে প্রোডাকশন হাউসের নাম দেখা যায় ‘ইন্টার্নাল সানশাইন প্রোডাকশন’। ছবিটি শেয়ার করে ক্যাপশনে আলিয়া লেখেন, ‘আনন্দের সঙ্গে আমার প্রোডাকশন হাউসের খবর আপনাদের জানাচ্ছি!

আসুন, আপনাদের গল্প বলি, ভালো গল্প, বাস্তব জীবনের গল্প ও কালজয়ী গল্প।’ ছবিটি শেয়ার করার পর ভক্তরা তাকে অভিনন্দন জানান এবং সামনে অগ্রসর হওয়ার জন্য সাধুবাদ জানান।

প্রসঙ্গত, আলিয়ার আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে গাঙ্গুইবাই চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালি।

সিনেমাটি এ বছরের জুলাই মাসে মুক্তি দেয়া হবে। এ ছাড়া আলিয়াকে প্রথমবারের মতো ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এই সিনেমাটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930