এক বছরে ভোটার বেড়েছে ১৯ লাখ ১৮ হাজার
এক বছরের ব্যবধানে দেশে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন। মঙ্গলবার ০২ মার্চ’২০ থেকে ০২ মার্চ’২১ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ি, দেশে বর্তমানে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন এবং নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন।
হালনাগাদ তথ্যে জানা যায়, এক বছরে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটারের সংখ্যা ৪৪১ জন। মৃত্যুজনিত কারণে বাদ দেওয়া হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম।
