ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে যাচ্ছেন বিএনপির দুই নেতা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী দলীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন বিএনপির দুই নেতা।

প্রধানমন্ত্রীর জন্য আমন্ত্রণপত্র নিয়ে শনিবার বিকাল ৫টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী পহেলা মার্চ থেকে বছরব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। ওইদিন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930