ব্রেকিং নিউজঃ

মা তামিমার বিয়ে দেখে অঝোরে কেঁদেছে ৮ বছরের মেয়ে তুবা

এবারের ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষ সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মিকে ঘটা করে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন।

গুলশানের লেকশোর হোটেলে আলোচিত নাসির-তামিমা জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানও হয় জাকজমকভাবে।

এদিকে তামিমার আগে একবার বিয়ে হয় ঝালকাঠির নলছিটির রাকিবের সঙ্গে।

সেখানে রাফিয়া হাসান তুবা নামে আট বছরের মেয়ে আছে।

টিভিতে মায়ের বিয়ে ও অনুষ্ঠান দেখে দাদির (রাকিবের মা) গলা জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছে মেয়েটি।

মায়ের বিয়ে দেখতে দেখতেই কান্নায় ভেঙে পড়ে সে। সেদিন খুব কষ্ট পায় ৮ বছরের তুবা।

কান্নাজড়িত কণ্ঠে তুবা বলে- মা এখন আর আমায় ফোন দেয় না। সে আরেকজনকে বিয়ে করেছে।

আপনারা আমার মাকে এনে দিন। আমি মা আর বাবাকে নিয়ে সবাই একসঙ্গে থাকব।

রাকিবের মা সালমা সুলতানা যুগান্তরকে বলেন, রাকিবের বউ থাকা অবস্থায় তাম্মি যে আবার বিয়ে বসবে সেটা আমাদের কল্পনাতেও ছিল না।

তুবাই প্রথম টেলিভিশনে দেখে আমার কাছে এসে গলা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলে যে মা আবার বিয়ে করেছে।

তিনি বলেন, মায়ের বিয়ের খবর টিভিতে দেখে মেয়েটা যে কত কষ্ট পেয়েছে তা বলে বোঝাতে পারব না। সারাদিন মনমরা হয়ে বসে থাকে।

কারও সঙ্গে তেমন একটা কথাও বলে না। বাড়ির একটি মাদ্রাসায় পড়াশুনা করে তুবা। বন্ধুদের সঙ্গেও সে এখন আর খেলতে যায় না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031