ব্রেকিং নিউজঃ

শাহবাগে বিক্ষোভ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়ার দাবিতে শাহবাগে বিক্ষোভের জন্য জড়ো হচ্ছিলেন শিক্ষার্থীরা।

এ সময় সেখান থেকে অন্তত ১০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিক্ষার্থীদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের নেওয়া হয়েছে শাহবাগ থানায়।

তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি৷

আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বলেন, তারা অনলাইনে শাহবাগ মোড় অচল করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।

তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কিছু শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

গত সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার জানানো হয়েছে, আগামী ২৪ মে থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হলে সেদিন থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষাও শুরু হবে।

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সব পর্যায়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়।

২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ স্থগিত পরীক্ষা এবং ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাসহ অন্যান্য সব প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা ২৪ মে থেকে থেকে শুরু হবে।

এছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম আগামী ৮ জুন থেকে শুরু হবে।

শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিস্তারিত সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930