ব্রেকিং নিউজঃ

ফ্রান্স দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে

চীন সাগরে নিজেদের উপস্থিতি বাড়াতে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স।

চীন বিরোধিতায় আঞ্চলিক উদ্যোগ কোয়াডের প্রতি আগ্রহ বাড়া থেকেই এ অঞ্চলে উপস্থিতি বাড়াচ্ছে ফরাসি সরকার।

শনিবার (২০ ফেব্রুয়ারি) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে ফরাসি নৌবাহিনীকে উদ্ধৃত করে বলা হয়েছে, বৃহস্পতিবার টুলন বন্ধর থেকে যুদ্ধজাহাজ টনেরে ও ফ্রিগেট সারকউফ রওনা দিয়েছে।

তিন মাসের মিশনে প্রশান্ত মহাসাগরে অবস্থান করবে সামরিক নৌযান দুটি।ন্যাভাল নিউজ ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, নৌযান দুটি দুবার দক্ষিণ চীন সাগর পাড়ি দেবে।

মে মাসে জাপান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে একটি মহড়াতেও অংশগ্রহণ করবে।টনেরে’র কমান্ডিং অফিসার ক্যাপ্টেন আর্নাউদ জানান, ফরাসি নৌবাহিনী যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কোয়াড এর সঙ্গে অংশীদারিত্ব শক্তিশালী করতে কাজ করবে।

তাইওয়ান প্রণালী পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে কি-না জানতে চাইলে তিনি জানান, এখনও ওই এলাকায় আমাদের যাওয়ার পরিকল্পনা করা হয়নি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতি বছর কোটি কোটি ডলার মূল্যের পণ্য পরিবহন হয়।

দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে এই অঞ্চলটি।

বিশেষ করে মার্কিন সামরিক উপস্থিতি চীনকে ক্ষুব্ধ করেছে। এছাড়া তাইওয়ান নিয়েও উভয় দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930