ব্রেকিং নিউজঃ

মোমেনের সঙ্গে যে কথা হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি জেনারেল ব্লিংকেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

এতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও গাঢ় করার উপায় নিয়ে আলোচনা করেছেন।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলার জন্য কাজ করার কথা বলেছেন  তারা।

মিয়ানমার পরিস্থিতি, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের একটি টেকসই সমাধান নিয়ে আলোচনা করেছেন আবদুল মোমেন ও ব্লিঙ্কেন।

একই সঙ্গে শ্রম ও মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।

চলতি বছর বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছে। এ জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অভিনন্দন জানিয়েছেন ব্লিংকেন।

তারা দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যয়ও ব্যক্ত করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930