ইরান ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে: খামেনি
ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, শান্তিপূর্ণ ও বেসামরিক কাজে ব্যবহারের জন্য তেহরান ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে।
তেহরানে সোমবার দেশটির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর আনাদোলুর।
ইরানের শীর্ষ এ নেতা আরও বলেন, আমাদের দেশ পেছনের দিকে নয়, সামনের দিকে এগিয়ে যাবে।
পরমাণু অস্ত্র বানানোর জন্য আমরা এ ইউরেনিয়াম সমৃদ্ধ করছি না, আর যদি করিও- কেউ আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না।
নেতানিয়াহুকে ইঙ্গিত করে খামেনি বলেন, ইহুদিবাদী এক ভাড় ইরানকে হুমকি দিয়ে বলেছে- তেহরানকে নাকি পরমাণু অস্ত্র বানাতে দেবে না, আমি তাকে বলতে চাই- শুধু ইসরাইল কেন, তার পৃষ্ঠপোষক দেশটিও আমাদের ঠেকাতে পারবে না।
২০১৫ সালের ৬ জাতির সঙ্গে করা পরমাণু সমঝোতা চুক্তিতে ইরান তখনই ফিরবে, যখন তেহরানের ওপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে।
