ব্রেকিং নিউজঃ

২০ বছর পর আফগানের মাটি থেকে বিদায় নিচ্ছে নিউজিল্যান্ডের সেনারা

আগামী মে মাসের মধ্যে আফগানিস্তানে থাকা অবশিষ্ট সেনা সদস্যদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এক বিবৃতিতে এই ঘোষণা দেন।

তিনি বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়া দেশটির রাজনৈতিক অবস্থার একটি টেকসই সমাধানের সম্ভাবনা জাগিয়ে তুলছে।

ফলে নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্সের (এনজেডডিএফ) সেখানে আর প্রয়োজন নেই।

জেসিন্ডা আরডার্ন বলেন, দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে এনজেডডিএফকে সরিয়ে নেবার সময় এসেছে।

এটি আমাদের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় সেনা মোতায়েনের ঘটনার একটি। ‘মূল অংশীদারদের’ সাথে আলোচনা করেই নিউজিল্যান্ড এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।

২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে নিউজিল্যান্ড সাড়ে তিন হাজারের বেশি প্রতিরক্ষা ও অন্যান্য এজেন্সির সদস্য মোতায়েন করেছে।

বর্তমানে আফগানিস্তান ন্যাশনাল আর্মি অফিসার অ্যাকাডেমির সাথে তিনজন এবং ন্যাটো রেজল্যুট সাপোর্ট মিশন হেডকোয়ার্টারে তিনজনসহ মোট ছয়জন সেনা কর্মকর্তা মোতায়েন রয়েছেন।

গত ২০ বছর ধরে দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছিল নিউজিল্যান্ড। এটিই নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় সেনা মোতায়েন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930