ব্রেকিং নিউজঃ

পাকিস্তানের মুগ্ধতায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মান ব্লগার ক্রিশ্চিয়ান ব্যাটজমান

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের বিস্মিত করে জার্মানির জনপ্রিয় ট্রাভেল ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর ক্রিশ্চিয়ান ব্যাটজমান ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি নিজস্ব ইনস্টাগ্রাম একাউন্টে এক পোস্টে তিনি জানান, পাকিস্তানে এক বছর অবস্থানের পর তিনি ইসলাম গ্রহণ করেছেন।

ইনস্টাগ্রামের ইসলাম গ্রহণের ঘোষণা দেয়া পোস্টে ইসলামিক স্কুল অব মিয়ামি থেকে পাওয়া তার ইসলাম গ্রহণের সনদপত্র হাতে নিয়ে তোলা নিজের দুইটি ছবি সংযুক্ত করেন।

পোস্টে তিনি লিখেন, ‘আমি এই চ্যানেল (ইউটিউব) শুরু করি গত ডিসেম্বরে এবং প্রায় এক বছর পাকিস্তানে কাটিয়েছি।

এই সময়ে আমি অনেক অসাধারণ মানুষের সাথে মিশেছি এবং ধর্ম ও জীবন সম্পর্কে বিপুল কিছু শিখেছি।

ইউরোপে বেড়ে ওঠার সময়, ইসলাম শব্দের সাথে সবসময়ই নেতিবাচকতা, যুদ্ধ, সন্ত্রাসের সংযোগ ছিল।’

এই ব্লগার বলেন তার শৈশবের ঘনিষ্ঠ বন্ধুরা মুসলিম। ইসলামকে তিনি ‘শান্তির ধর্ম’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমার শৈশবের ঘনিষ্ঠ বন্ধুরা ছিল মুসলিম এবং গভীর অভ্যন্তরে আমরা সবাই জীবন নামের একই সত্ত্বার অধিকারী মানুষ।

ইসলাম শান্তির ধর্ম এবং আমি গভীর সংযোগ অনুভব করছি, এমন কিছুর যা আমি অভিজ্ঞতায় নিতে চাই এবং গভীরভাবে অনুসন্ধান করতে চাই।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্যাটজম্যানের আড়াই লাখ অনুসারী রয়েছে।

অন্যদিকে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা সাড়ে চার লাখেরও বেশি।

সূত্র: ইয়েনি শাফাক

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31