ব্রেকিং নিউজঃ

সুচি সরকারের ২৪ মন্ত্রী বরখাস্ত: সেনা কর্মকর্তারা হলেন মন্ত্রী

মিয়ানমারে সেনাবাহিনী দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি ও প্রেসিডেন্ট সহ নির্বাচিত সরকারি দলের জ্যেষ্ঠ নেতাদের আটক করে ক্ষমতা দখল করে।

ক্ষমতা দখলের প্রথমে দিনেই ক্ষমতাচ্যুত অং সান সুচির সরকারের অধিকাংশ সদস্যকে বরখাস্ত করে নতুন লোক নিয়োগ করেছে।

এদের মধ্যে বেশিরভাগই সিনিয়র সেনা কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টর্স এবং বিবিসি বার্মিজ বিভাগের সূত্রে জানা গেছে, সুচি সরকারের ২৪ জন মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।

সেই সাথে নতুন ১১ জন মন্ত্রী নিয়োগ করা হয়েছে। নুতন মন্ত্রীদের অধিকাংশই সিনিয়র সেনা কর্মকর্তা।

কয়েকজন রয়েছেন সেনা সমর্থিত দল ইউএসডিপির সদস্য। নুতন মন্ত্রীদের অধিকাংশই সিনিয়র সেনা কর্মকর্তা।

কয়েকজন রয়েছেন সেনা সমর্থিত দল ইউএসডিপির সদস্য।

খবরে বলা হয়, ইউএসপিডির অন্যতম নেতা উনা মং লউনকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছে।

জানা গেছে, তিনি নভেম্বরের নির্বাচনে হেরে গিয়েছিলেন।

দেশটির সেনাবাহিনী পরিচালিত টেলিভিশনে নতুন এসব নিয়োগের ঘোষণা দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031