ব্রেকিং নিউজঃ

সর্বশক্তি দিয়ে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবো: জর্দান এর রাজা

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন সংকটের সমাধানের তাগিদ দিয়েছে জর্ডান। শনিবার দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিন ইস্যুর সমাধান ছাড়া শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়। জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেন, জর্ডানের জন্য ফিলিস্তিন ইস্যু খুবই গুরুত্বপূর্ণ। সর্বশক্তি দিয়ে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবো যেন তারা তাদরে বৈধ অধিকার ফিরে পেতে পারে।

তিনি বলেন, পবিত্র জেরুজালেম নগরীতে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণে আম্মানের দায়বদ্ধতা অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী জর্ডান আল আকসা মসজিদের তত্ত্বাবধানকারী বৈধ কর্তৃপক্ষ। দেশটির নিযুক্ত একটি পরিষদ জেরুজালেমে ইসলামি স্থাপনাগুলোর দেখভাল করে থাকে।

এমন সময়ে জর্ডানের রাজা ফিলিস্তিন ইস্যু সমাধানের তাগিদ দিলেন যার কদিন আগেই ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে দুই রাষ্ট্রভিত্তিক মীমাংসার পক্ষে নিজেদের অবস্থানের কথা জানায় যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন।

নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে এ নিয়ে কথা বলেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একটি টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রত্যাশা করে।

এটি যেন ইসরায়েল ও ফিলিস্তিন উভয় রাষ্ট্রের পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়।হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকেই প্রেসিডেন্ট সামনে অগ্রসর হওয়ার একমাত্র পথ বলে মনে করেন।

রিচার্ড মিলস বলেন, বাইডেন প্রশাসন ফিলিস্তিনিদের জন্য সহায়তা ফের চালুর ব্যাপারে আগ্রহী। ট্রাম্প আমলে বন্ধ করে দেওয়া ফিলিস্তিনের কূটনৈতিক মিশনও খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

একইসঙ্গে ইসরায়েলের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক স্থাপনকেও স্বাগত জানানো হবে। অন্য দেশগুলোর প্রতি হোয়াইট হাউজের আহ্বান থাকবে, তারাও যেন ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930