ব্রেকিং নিউজঃ

মেয়র প্রার্থীর প্রচারণায় হিরো আলম

ফেনী পৌর নির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মনোনীত সিংহ প্রতীকের মেয়র প্রার্থী তরিকুল ইসলাম তারেকের পক্ষে প্রচারণায় মাঠে নেমেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে হিরো আলম ও মেয়র প্রার্থী তারেকের নেতৃত্বে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে গণসংযোগ শুরু হয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে৷

এসময় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভায় বক্তব্য দেন হিরো আলম। তিনি বলেন, ‘ফেনীর মেয়র প্রার্থী তারিকুল ইসলাম আমার বন্ধু।

অনেক আগে থেকেই স্থির করেছিলাম তারেকের জন্য ভোট চাইব’।

এসময় তিনি আরও বলেন, তারেক একজন সৃজনশীল মানুষ।

আপনারা নির্বাচনে তাকে ভোট দিয়ে জনসেবার সুযোগ করে দেবেন। সিংহ প্রতীকের প্রার্থী তারেকুল ইসলাম বলেন, হিরো আলম আমাকে খুব ভালোবাসেন।

তিনি এনডিএম এর দলীয় সিদ্ধান্তে প্রচারণায় অংশ নিতে ফেনীতে এসেছেন।প্রচারণায় তার অংশগ্রহণ ভোটারদেরকে উৎসাহী করবেন বলে মনে করেন এ মেয়র প্রার্থী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031