ব্রেকিং নিউজঃ

ওরা যে মুরগির টিকা দেবে না তার নিশ্চয়তা নাই: ডা. জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বেসরকারিভাবে টিকা আমদানি করলে চরম ভুল করবে সরকার।

নকল ও ভেজাল চলে আসবে বাজারে। বুড়িগঙ্গার পানি কিংবা মুরগির টিকা দিয়ে দেবে না তার কোনো গ্যারান্টি আপনাদের নাই।

রোববার (২৪ জানুয়ারি) সকালে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে টিকার ওপর অনাস্থা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের দেওয়া উপহারের টিকা নিয়ে সাধারণ মানুষের সন্দেহ আছে।

সবার আগে প্রধানমন্ত্রী টিকা নিলে সাধারণ মানুষের সন্দেহ দূর হবে, মানুষ টিকা নিতে আগ্রহী হবে।

মানুষের আস্থা ফিরিয়ে এনে বিনামূল্যে এই টিকা দেওয়ার আহ্বান জানান তিনি।

ফখরুল বলেন, ভিআইপিসহ সম্মুখসারির করোনাযোদ্ধাদের তালিকা করা হলেও সাধারণ মানুষ কিভাবে এই টিকা পাবে, সেই রোডম্যাপ এখনো তৈরি করেনি সরকার।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুর রহমান মান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকী প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31