ব্রেকিং নিউজঃ

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিয়ের অনুষ্ঠান বন্ধ

ভোলার দৌলতখানে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন।

জানা যায়, উপজেলার চর খলিফা ৩ নং ওয়ার্ডের জামাল মৃধা বাড়ির মো: কবির হোসেনের ছেলে মো: ইলিয়াছ গত ১৪ মার্চ ঢাকায় বিয়ে করেন। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে আজ শুক্রবার তাদের বাড়িতে বৌভাত হওয়ার কথা ছিলো।

কিন্তু দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে সকল অনুষ্ঠান বন্ধ থাকায় সকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি এসে তাদের এ বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দেয়। এসময় তারা করোনা সংক্রমণ ঠেকাতে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ বলেন, দেশব্যাপী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারিভবে সকল সভা সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ। এরই অংশ হিসেবে এ বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। করোনা মোকাবেলায় সকল জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানান এ কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031