ব্রেকিং নিউজঃ

কওমি মাদরাসা গড়েছেন বাইডেন সহযোগী জাইন সিদ্দিকীর পরিবার

বিস্ময়কর হলেও সত্য, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসা বাইডেনের প্রশাসনে নিয়োগ পাওয়া সেই জাইন সিদ্দিকী বা তার পরিবারের সহযোগিতায় বাংলাদেশের ময়মনসিংহের নান্দাইলে মাদরাসাও পরিচালিত হয়।

গণমাধ্যমে ওঠে আসা প্রতিবেদনের আলোকে জানা যায়, জাইনের পৈতৃক জায়গাতেই গড়ে ওঠেছে একটি কওমি হাফেজি মাদরাসা।

মোস্তাক আহম্মেদ সিদ্দিকীর বাবার পৈতৃক জায়গায় গড়ে তোলা মাদরাসাটির নাম, মাহবুব সিদ্দিকিয়া নুরানী হাফিজিয়া মাদরাসা।

এই মাদরাসার প্রধান মো. আল-আমিন জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার হয়েছেন জেনে শুক্রবার জুমার নামাজের পর মসজিদে মিলাদ পড়িয়ে গ্রামের মানুষকে মিষ্টিমুখ করানো হয়েছে।

৩০ বছর বয়সী জাইন সিদ্দিক ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের মোস্তাক আহম্মেদ সিদ্দিক ওরফে মামুন ও কামরুন আবেদীন হেলেনা সিদ্দিক দম্পতির একমাত্র ছেলে।

তারা দুজনই যুক্তরাষ্ট্রের চিকিৎসক। ৩২-৩৩ বছর আগে তারা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

সেখানেই জন্ম জাইনের। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন দাদি মাজেদা আক্তারও।

নান্দাইলের শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে গেলে জাইনের স্বজন ও গ্রামবাসী জানান, প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে জো বাইডেনের প্রশাসনে এতো বড় গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ পাওয়ায় গ্রামের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।

সর্বশেষ ২০১৬ সালের এপ্রিলে বাবাকে নিয়ে গ্রামে এসেছিলেন তিনি। সবাই বলছেন, জাইন সিদ্দিকী শুধু নান্দাইলের নন, ময়মনসিংহের গর্ব, বাংলাদেশের গর্ব।

তার নিয়োগের খবরে এলাকায় মিষ্টি বিতরণের পাশাপাশি মসজিদে মসজিদে দোয়ার অনুষ্ঠান চলছে।

গ্রামবাসীর প্রত্যাশা, জাইন গ্রামের মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়াবেন।

ওই গ্রামের বরিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহিন কবির বলেন, জাইন শুধু আমাদের গ্রাম বা জেলা নয়, বাংলাদেশের গর্ব।

মোস্তাক আহম্মেদ সিদ্দিকীর বাবার পৈতৃক জায়গায় গড়ে তুলেছেন মাহবুব সিদ্দিকিয়া নুরানী হাফিজিয়া মাদরাসা।

এই মাদরাসার প্রধান মো. আল-আমিন জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার হয়েছেন জেনে শুক্রবার জুমার নামাজের পর মসজিদে মিলাদ পড়িয়ে গ্রামের মানুষকে মিষ্টিমুখ করানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930