ব্রেকিং নিউজঃ

প্রথম দিনেই এক ডজন নির্বাহী আদেশে সই করবেন বাইডেন

ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনেই এক ডজন নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেন।

এর মধ্যে আছে গৃহায়ণবিষয়ক নীতি, শিক্ষার্থীদের ঋণ, জলবায়ু পরিবর্তন, অভিবাসনবিষয়ক ইস্যু ও মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো।

জো বাইডেনের এক শীর্ষ উপদেষ্টা স্থানীয় সময় শনিবার এ কথা জানিয়েছেন। এএফপি, রয়টার্স।

বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া অনেকগুলো সিদ্ধান্ত বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

বুধবার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়ে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। এদিন কি কি পরিবর্তন বা নির্দেশ জারি করবেন সে বিষয়ে সাংবাদিকদের কাছে একটি মেমো বিতরণ করেছেন বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন।

সে মতে বাইডেন যেসব নীতি ঘোষণা করবেন বুধবার তার মধ্যে রয়েছে প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে আবার যুক্ত করা।

মুসলিম কয়েকটি দেশের বিরুদ্ধে ট্রাম্প যে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন, তা বাতিল করা।

শিক্ষার্থীদের জন্য পড়াশোনা খাতে যে ফেডারেল ঋণ দেওয়া হয়েছিল, তার কিস্তি জমা দেওয়ার মেয়াদ বাড়ানো এবং আপাতত স্থগিত রাখা।

উচ্ছেদ ও নিলাম স্থগিত রাখা। এ ছাড়া আন্তঃরাজ্য ভ্রমণের সময় মাস্ক বাধ্যতামূলক করা এবং ফেডারেল প্রপার্টিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা।

এসব পদক্ষেপের বিষয়ে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল।

বাইডেন দীর্ঘ প্রতীক্ষিত অভিবাসনবিষয়ক একটি প্রস্তাব অবমুক্ত করতে পারেন।

এর ফলে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী লাখ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্ব পাওয়ার পথ তৈরি হবে।

প্রথম দিনেই মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবেন বাইডেন। এসব ক্ষেত্রে ট্রাম্পের নীতি উলটে দেওয়ার জন্য বাইডেনের কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930