ব্রেকিং নিউজঃ

জয়ী হলেন যারা ৬০ পৌরসভায় নির্বাচনে

আজ (১৬ জানুয়ারি) এক যোগে বাংলাদেশের ৬০ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়েছে।শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়।বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে বিকেলে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।

৬০ পৌরসভার মধ্যে ২৮টি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট হয়েছে।

যারা নির্বাচিত হয়েছেন:

নোয়াখালির বসুরহাটে আব্দুল কাদের মির্জা (নৌকা), ফেনীতে ওমর ফারুক খান (নৌকা) ঝিনাদহে কাজী আশরাফুল আজম (নৌকা), কুমিল্লায় শকত হোসেন ভুইয়া (নৌকা), বগুড়ার সারিয়াকান্দি মতিউর রহমান মতি (নৌকা), মেহেরপুরে গাংনি আহমেদ আলী (নৌকা), বাগেরহাটের মোংলায় শেখ আব্দুর রহমান, বগুড়ার সান্তাহারে তোফাজ্জেল হোসেন ভূট্টো (ধানের শীষ)। দিনাজপুরের বীরগঞ্জে বর্তমান মেয়র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোশারফ হোসেন বাবুল পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

রাজশাহীর তিন পৌরসভার মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও একটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে কেন্দ্র থেকে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় ৫৯০২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার হোসেন। তার নিকটতম আওয়ামী লীগের দলীয় প্রার্থী শহিদুজ্জামান শহিদ পেয়েছেন ৪৩১৯ ভোট।

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় ৭৩৯৯ পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালেক মন্ডল। তার নিকটতম বিদ্রোহী প্রার্থী মামুনুর রশীদ পেয়েছেন ২৬৯৯ ভোট। ধানের শীষ প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ১০৯৬ ভোট।

কাঁকনহাট পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী একেএম আতাউর রহমান খান ৫৫৮৫ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ধানের শীষের প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ৫১২২ ভোট।

সুনামগঞ্জের ছাতকে চতুর্থবারের মতো মেয়র হলেন আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম। হবিগঞ্জের নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী বিজয়ী হয়েছেন। নবীগঞ্জে সাবির আহমেদ চৌধুরী ও মাধবপুরে মো. হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র আনোয়ার আলী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত প্রার্থী বশিরুল আলম চাঁদকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন।

কুমারখালী পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগ দলীয় প্রার্থী সামসুজ্জামান ওরুন ১০১৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের আনিসুর রহমান লালু পেয়েছেন ২৩৮৬ ভোট।

মিরপুর পৌরসভায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী হাজী এনামুল হক ১০৪৬৮ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শেখ আরিফ পেয়েছেন ২৫১৫ ভোট।

এদিকে ভেড়ামারা পৌরসভায় ৮০৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মশাল প্রতীকের প্রার্থী আনোয়ারুল কবীর টুটুল।

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী।

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শওকত হোসেন ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা।

দিনাজপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রাশেদ পারভেজকে হারিয়ে হ্যাটট্রিক বিজয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। বিরামপুর পৌরসভায় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আক্কাস আলী বিজয়ী হয়েছেন।

মাগুরা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. খুরশিদ হায়দার টুটুল দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহের ফুলবাড়িয়া ও মুক্তাগাছায় পৌর-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।

বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জহিরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031