তুর্কি বিশেষ বাহিনীতে ৫০০ হিজাবী পুলিশ নিয়োগ
তুরস্কের বিশেষ পুলিশ বাহিনীতে নিয়োগ পেলেন ৫০০ জন মহিলা, যাঁদের মধ্যে রয়েছেন বহু হিজাবী পুলিশও।
এসংবাদ জানিয়েছে তুরস্কের আরবী সংবাদমাধ্যম ওকালাতু আনবা’য়ী তুরকিয়া।
তুরস্কের স্পেশাল পুলিশ বাহিনীতে ৫০০ জন মহিলা পুলিশ একসাথে নিয়োগ পেলেন। একথা জানান তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলু।
এই প্রথমবারের মতো এতজন মহিলা একসাথে নিয়োগ পেলেন। রাজধানী আঙ্কারার গুলবাশী এলাকায় বিশেষ দায়িত্বে থাকবেন তাঁরা।
সোঈলু একটি অনুষ্ঠানে জানিয়েছেন যে, ২০১৬ সালে যেখানে ২০১৬ সালে বিশেষ পুলিশ বাহিনীতে পুলিশ সংখ্যা যেখানে ৮০০০ অতিক্রম করতে পারে নি সেখানে বর্তমান সংখ্যা ২২ হাজারের বেশি হয়ে দাঁড়িয়েছে।
নতুন এই মহিলা বাহিনীর নাম দেওয়া হয়েছে আল কুবজাতুল হাদীদিয়্যাহ বা লৌহমুষ্ঠি ।
এঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকবেন। উল্লেখ্যঃ ২০১৯ সালে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলু তুরস্কের বিশেষ বাহিনীতে মহিলা পুলিশ নিয়োগের কথা ঘোষণা দিয়েছিলেন।
