ব্রেকিং নিউজঃ

মামলা-হামলা-হুলিয়া দিয়ে আন্দোলন দমানো যাবে না: মিজা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তা নতুন কোনো ঘটনা নয়।

এদেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রায় ১২ বছর ধরে এখানে অত্যাচার-নিপীড়ন-নির্যাতনের একটা স্টিমরোলার চালিয়ে যাচ্ছে।

তারা মনে করছে, এই অত্যাচার-নির্যাতন-মামলা-হুলিয়া দিয়ে এদেশের মানুষকে দমন করে রাখা যাবে, কিন্তু তা সম্ভব নয়, বলেন তিনি।

বুধবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধনে দলটির মহাসচিব এ কথা বলেন।
বঙ্গবন্ধুকে নিয়ে অশালীন বক্তব্য দেয়ার প্রতিবাদে গত ২০১৫ সালের এক মামলায় চলতি মাসের শুরুতে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
প্রতিবাদে দুপুরে প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধনে ফখরুল বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, তারেক রহমান সাহেব একা নন।
এই দেশের ১৬ কোটি স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী মানুষ আজকে তার সঙ্গে আছে। সুতরাং এই মিথ্যা মামলা দিয়ে, হুলিয়া দিয়ে গণতন্ত্রের কোনো আন্দোলনকে দমন করা যাবে না।

তিনি বলেন, এই সরকার গণবিরোধী সরকার, এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে।
এজন্যে এখন এই সরকারকে সরানোর সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বাংলাদেশের সমস্ত গণতন্ত্রকামী মানুষ, দেশপ্রেমিক মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে এদেরকে পরাজিত করতে হবে।
তিনি আরো বলেন, আসুন আজকে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে এই বার্তা পৌঁছে দেই যে, এখন সময় এসেছে সকলকে ঐক্যবদ্ধ হবার, সময় এসেছে প্রতিবাদ করবার, সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে লড়াই করবার। আসুন আমরা সবাই সেই লড়াইয়ে অংশ গ্রহণ করি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930