ব্রেকিং নিউজঃ

এবার কানাডার জাতীয় টিভিতে এই প্রথম মুসলিম হিজাবী উপস্থাপিকা নিয়োগ

কানাডা থেকে সম্প্রচারিত জাতীয় টিভিতে হিজাব পরে সংবাদ উপস্থাপন করে ইতিহাস তৈরি করেছেন দেশটির মুসলিম সাংবাদিক জিনেলা মাসা।

গত সোমবার (১১ ডিসেম্বর) কানাডার সিবিসি-এ হিজাব পরিধান করে ‘কানাডা টুনাইট উইথ জিনেলা মাসা’ নামে একটি প্রোগ্রাম শুরু করেন।

এর আগে ২০১৫ সালে অন্টারিও ভিত্তিক টেলিভিশন সিটিভিতে প্রথম হিজাবী সাংবাদিক হিসেবে কাজ করেন মাসা।

২০১৬ সালে টরেন্টোতে সিটি নিউজের নিউজকাস্টে কাজ শুরু করেন। ৩৩ বছর বয়সী ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থী সিবিসি নিউজ নেটওয়ার্কে সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে সংবাদ উপস্থাপন করেন।

এক সাক্ষাতকারে জিনেলা মাসা বলেন, ‘কানাডার সরকারি টিভিতে যোগদানের মাধ্যমে আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়িত হয়।

আমাদের নিউজরুমগুলোতে ক্যামরার সামনে ও পেছনে আরো বৈচিত্র আনা জরুরিজিনেলা বলেন, ‘আমি খুবই আবেগাপ্লুত।

কিছুটা ভীতও বটে। কারণ স্থানীয় সংবাদ মাধ্যম থেকে আমি জাতীয় টিভিতে যোগ দিচ্ছি।

এতে চ্যালেঞ্জটা বাড়বে এবং দায়িত্বও বৃদ্ধি পাবে। কানাডার জাতীয় ব্রডকাস্টে যোগ দেওয়ায় আমার প্রতি সবার দৃষ্টি নিবদ্ধ থাকবে।।

’ মাসা আরো বলেন, ‘বিশ্বের সবচেয়ে বৈচিত্রময় শহর টরেন্টোর একটি বৃহত্তম নিউজরুমে যখন আমি ইন্টার্নশিপ শুরু করি তখন আমি অবাক হয়ে যাই।

কারণ আমি যে আমি বহুজাতিক পরিবেশে বেড়ে ওঠেছি ওখানে তা দেখতে পাইনি।’

কারণ ওই পরিবেশে আদর্শ হিসেবে কেউ জিনেলার সামনে ছিল না। মাসা বলেন, ‘আমাকে নিজেই নিজের উদাহরণ হতে হয়।

নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। আমাকে বাধা দেওয়া লোকদের চুপ হয়ে যেতে হয়।’ ল্যাটিন আমেরিকান এই নারী পানামায় জন্মগ্রহণ করেন।

শৈশবে মায়ের সঙ্গে ছোট বোনকে নিয়ে তাঁরা কানাডায় পাড়ি জমায়। ছোটবেলা থেকেই মাসা খুবই বাকপটু ছিল।

স্কুলের সব প্রতিযোগিতায় সেরাদের কাতারে ছিল তাঁর নাম।মাসার মা তাঁকে টিভি সম্প্রচার নিয়ে পড়াশোনার অনুরোধ করে।

ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ শিক্ষা বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে সেনেকা কলেজ থেকে সাংবাদিকতা বিষয়ে ডিপ্লোমা করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930