ব্রেকিং নিউজঃ

টুইটারপ্রধানকে ইরানি সাংবাদিকের চিঠি

‘ট্রাম্পের টুইটার বন্ধ হলে খামেনিরটা খোলা কেন’

ইরানি এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান জ্যাক ডসকিকে চিঠি লিখে জানতে চেয়েছেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হলেও ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিরটা কেন খোলা রাখা হয়েছে।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার উসকানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হয়। খবর জেরুজালেম পোস্টের।

নারী অধিকারকর্মী ও সাংবাদিক আলী নেজাদ সম্প্রতি টুইটারের সিইওর কাছে লেখা এক চিঠিতে বলেন, ট্রাম্পের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি শীর্ষ নেতা নানা ধরনের উসকানিমূলক বিবৃতি দিয়ে যাচ্ছেন।

কখনও বলছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের করোনার টিকা নেওয়া যাবে না। কারণ এগুলো সাধারণ মানুষের ওপর পরীক্ষা চালানোর জন্য প্রয়োগ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন যদি করোনা প্রতিরোধে কর্যকরী হতো, তা হলে ওই দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হতো না।
এ ছাড়া ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান এইচআইভি সংক্রমিত রক্ত ইরানে সরবরাহ করছে বলেও অভিযোগ করেন আরানের শীর্ষ ধর্মীয় নেতা।

আয়াতুল্লাহ খামেনির এসব বক্তব্যের জন্য তার টুইটার অ্যাকাউন্টও বন্ধ করার দাবি জানান ইরানের ওই অধিকারকর্মী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930