ব্রেকিং নিউজঃ

বিশৃঙ্খলা হলে ওবায়দুল কাদের ইসি ডিসি-এসপি অভিযুক্ত হবেন: কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভায় মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, কোনো ষড়যন্ত্র, বিশৃঙ্খলা হলে ওবায়দুল কাদের, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী, ডিসি-এসপি, নির্বাচন অফিসার অভিযুক্ত হবেন।

মঙ্গলবার সকালে বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডে ডাকবাংলো বীর উত্তম নুরুল হক মিলনায়তনে নির্বাচনী কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ভিপি সেলিম চৌধুরী বাবুল, ঢাকার ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা নাজমুল হক নাজিম, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।

আবদুল কাদের মির্জা বলেন, আমার মামি (মহিলা ভাইস চেয়ারম্যান), আমার স্ত্রীসহ ৪-৫ জন মহিলা আওয়ামী লীগের নেত্রীর নেতৃত্বে কর্মীরা আমার জন্য জান (প্রাণ) দেওয়ার মতো কাজ করছে।

কিন্তু কেন্দ্র থেকে নিচ পর্যন্ত ষড়যন্ত্র চলছে, আমার এবং নির্বাচনের বিরুদ্ধে।

এমপি একরাইম্যা ও নিজাইম্যার (একরামুল হক চৌধুরী ও নিজাম হাযারী এমপি) এসব ষড়যন্ত্রে যাঁতাকলে নিষ্পেষিত করছে আমাদেরকে।

তিনি বলেন, আমার কর্মীদেরকে বলে দিচ্ছি, কাউকে জানে মারবেন না, এটা মারাত্মক অপরাধ। প্রতিপক্ষ দলের কেউ যদি বেয়াদবি করে আমাকে জানাবেন।

তবে একরাইম্যা-নিজাইম্যা (একরামুল হক চৌধুরী ও নিজাম হাযারী এমপি), বাদল্যার (সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল) লোকজন বেয়াদবি লাঠি তৈরি করে রাখুন।

পায়ের হাটুর নিচে লাঠি দিয়ে পিটাবেন, কোনো ছাড় নেই।

আবদুল কাদের মির্জা বলেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরীর বসুরহাটে আশার কথা ছিল।

আমাকে কথা দিয়েছিলেন, কিন্তু আসেননি। এ বিষয়ে ব্যাখ্যা দেব না, তিনিও দুর্বল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930