ব্রেকিং নিউজঃ

মিজানুর রহমান খানের প্রথম জানাজা অনুষ্ঠিত

সাংবাদিক মিজানুর রহমান খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় সুপ্রিমকোর্টের বিচারপতি, আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

জানাজা শেষে মিজানুর রহমান খানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ও বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মিজানুর রহমান খানের জানাজা অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণের জানাজা শেষে দুপুর ১২টায় মিজানুর রহমান খানের মরদেহ কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আনা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য।

মিজানুর রহমান খানকে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সোমবার সন্ধ্যায় মারা যান প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।

তিনি দীর্ঘদিন দৈনিক যুগান্তরে বিশেষ প্রতিনিধি ও সহকারী সম্পাদক পদে কাজ করেছেন।  তার বয়স হয়েছিল ৫৩ বছর।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930