ব্রেকিং নিউজঃ

ট্রাম্প বিদায় বেলায় ইরানে ‘বেপরোয়া’ হামলা চালাবেন!

ইরানের প্রয়াত জেনারেল কাশেম সোলাইমানি হত্যার এক বছর পূর্তিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ভয়ঙ্কর এক শঙ্কার কথা সামনে এলো।

যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে ইরানের বিরুদ্ধে ‘বেপরোয়া’ হামলা চালানে পারেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মাত্র তিন সপ্তাহের কম সময় দায়িত্বে থাকবেন ট্রাম্প।এই স্বল্প সময়ের মধ্যেই তার নির্দেশে ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে।

ইরানি জেনারেল কাশেম সোলাইমানি হত্যার এক বছর পূর্তিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতিতে এমন আশঙ্কার কথা উঠে এলো।

ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকাণ্ডের এক বছর পূর্তিকে সামনে রেখে সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে।

গত বুধবার (৩০ ডিসেম্বর) পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুইটি মার্কিন বি-৫২ বোমারু বিমান যুক্তরাষ্ট্র থেকে উড়ে গিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়েছে। টহল শেষে এগুলো আবার নিজ দেশে ফিরে গেছে।

আরও পড়ুন : পাকিস্তানের হামলায় বছরে ভারতের ২৪ সেনা নিহত ওয়াশিংটন বলছে, ইরানকে সতর্ক করতেই তাদের এ পদক্ষেপ। গত সপ্তাহে পরমাণু শক্তি চালিত একটি মার্কিন সাবমেরিনও পারস্য উপসাগরে অনুপ্রবেশ করে।

এক সাক্ষাৎকারে ইরান ও মার্কিন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ এবং নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাডিজের সহকারী পরিচালক ড্যানি পোস্টেল বলেন, শেষ সময়ে ট্রাম্প আহত এবং কোণঠাসা।

তার মতে, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য মধ্যপ্রাচ্যের প্রধান মিত্রদের বিশেষ করে ইসরায়েল ও সৌদি আরবের চাপের মুখে রয়েছেন ট্রাম্প। তার আর কিছু সপ্তাহ সময় আছে এবং আমরা জানি তিনি ‘অত্যন্ত অপ্রত্যাশিত পদক্ষেপ’ নেওয়া পছন্দ করেন।

আরও পড়ুন : পাকিস্তানে বন্দুক হামলায় ১১ শ্রমিকের প্রাণহানি পোস্টেল আরও বলেন, এটি সম্ভবত তার সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা হতে পারে।

জেনারেল কাশেম সোলাইমানি হত্যার বদলা নিতে কঠোর হুঁশিয়ারি জানাচ্ছে ইরান। শনিবার (২ জানুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ইরাক থেকে নতুন গোয়েন্দা তথ্যে জানা গেছে, ইরানের বিরুদ্ধে হামলার চালানোর জন্য মিথ্যা ও বানোয়াট অজুহাত খুঁজছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাকে পাতানো ফাঁদের ব্যাপারে সাবধান থাকতে হবে।

আগুন নিয়ে যে কোনো খেলার কঠোর জবাব দেওয়া হবে, বিশেষ করে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের বিরুদ্ধে জবাব হবে ভয়ঙ্কর।

এর আগে গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আরেক টুইট বার্তায় জারিফ বলেছিলেন, ইরান যুদ্ধ না চাইলেও নিজের জনগণ, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করতে এক মুহূর্তও দেরি করবে না।

নের বৃহৎ যুদ্ধে জড়িয়ে পড়ার হুমকি রয়েছে।

কোন দেশে কতো লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে? তার মতে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগনীতির ব্যর্থতায় এমন সংঘাত হবে ভয়াবহ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930